বিএনপির কর্মসূচিতে সংঘাতের উসকানি না দেওয়ার নির্দেশ শেখ হাসিনার - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির কর্মসূচিতে সংঘাতের উসকানি না দেওয়ার নির্দেশ শেখ হাসিনার

জনবার্তা প্রতিনিধি
জানুয়ারি ২৭, ২০২৩ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ প্রতিদিন কর্মসূচি পালন করবে জানিয়ে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ও সমমনা দলগুলোর কর্মসূচিতে কোনো সংঘাতের উসকানি না দিতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণদের সঙ্গে যৌথ সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি জোটের আন্দোলন চলে রিমোট কন্ট্রোলে অদৃশ্য নির্দেশে। দেশে আজগুবি খবর ছড়াচ্ছে বিএনপি ও তার দোসররা।

তিনি বলেন, বিএনপি জোট বিদেশিদের দিকে তাকিয়ে আছে, লবিং করছে বাংলাদেশকে নিষেধাজ্ঞা দিতে।

কাদের বলেন, আওয়ামী লীগবিরোধী সকল শক্তি এবং বেশ কিছু অপশক্তি আওয়ামী লীগবিরোধী জোট গঠন করেছে বিএনপির নেতৃত্বে।

জিয়াউর রহমান স্বাধীনতার পাঠক, ঘোষক নয় উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধকে ধ্বংস করার জন্য।

যৌথ সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশসহ  কেন্দ্রীয়, মহানগর ও সহযোগী সংগঠনসমুহের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ।