২০২৪-২৫ অর্থবছরের বাজেট নিয়ে আগামীকাল রোববার (৯ জুন) আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি।
এদিন বিকেল ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিক্রিয়া জানানো হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
এর আগে, বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
