‘পাঠান’ ছবি বাংলাদেশে আসার বিষয়ে যা বললেন কাদের - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘পাঠান’ ছবি বাংলাদেশে আসার বিষয়ে যা বললেন কাদের

জনবার্তা প্রতিনিধি
জানুয়ারি ২৭, ২০২৩ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

‘পাঠান’ সিনেমা বাংলাদেশে আসা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমার মনে হয় এটা ভালো। এতে আমরা আরও সমৃদ্ধ হব। বিনিময় থাকা ভালো।

বৃহস্পতিবার ‘পাঠান’ বাংলাদেশে আসা নিয়ে কথাবার্তা চলছে এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এক সময় বাংলা ছবি দেখতাম, আমাদের দেশের ‘সুতরাং’ পর্যন্ত দেখিছি। আমি মূলত উত্তম কুমার ও সুচিত্রার বই বেশি দেখতাম। আমার মনে হয় তারা বাংলা সিনেমার সবেচেয়ে ভাল অ্যাক্টর। তাদের কোনো তুলনা হয় না। ববিতা, শাবানা, রাজ্জাক, নাদিম এদের ছবি মাঝে মাঝে দেখা হতো। রহমান-শবনম এ জুটিটা ভালো ছিল।

অনলাইনে প্রপাগাণ্ডা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমি তো প্রতিদিনি মরি, মরে যাই। প্রতিদিনি আমাকে অনলাইনে মেরে ফেলে। আমরা জন্য কবর খোঁড়া হয়। আমার জানাজা হয়। প্রপাগাণ্ডা কি, এতো নোংরা রাজনীতি পৃথিবীতে আছে? এত নষ্ট রাজনীতি।