পাকিস্তানে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ১৬ - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ১৬

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ২০, ২০২৩ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তানে যাত্রীবাহী বাস ও ডিজেলবাহী পিকআপের মুখোমুখী সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। নিহতদের মধ্যে রয়েছে নারী ও শিশু।

রোববার ভোরে দেশটির জনবহুল প্রদেশ পাঞ্জাবের পিন্ডি ভাটিয়ান শহরে এই দুর্ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ।

খবরে বলা হয়েছে, বাসটি ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ফয়সালাবাদ থেকে পিন্ডি ভাটিয়ানের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ডিজেলের ড্রামবাহী পিকআপের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয় এবং আগুন লেগে যায়। এতে ১৬ জন নিহত হন এবং আহত হন আরও ১৫ জন।

মেডিকেল সুপারিনটেনডেন্ট বলেন, আহতদের পিন্ডি ভাটিয়ান ও ফয়সালাবাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের প্রায় সবার অবস্থা আশঙ্কাজনক।

জেলা পুলিশের কর্মকর্তা ফাহাদ বলেন, দুর্ঘটনার পরপরই বাসযাত্রীদের উদ্ধারে এগিয়ে এসেছিলেন স্থানীয় লোকজন। যদি তারা না আসতেন, সম্ভবত কাউকে জীবত উদ্ধার করা সম্ভব হতো না।