পাঁচ বছরের আমদানি–রপ্তানি সনদ একবারেই নেওয়া যাবে - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাঁচ বছরের আমদানি–রপ্তানি সনদ একবারেই নেওয়া যাবে

জনবার্তা প্রতিবেদক
নভেম্বর ২৪, ২০২২ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

পরিপত্রে বলা হয়েছে, যেদিন সনদ দেওয়া হবে বা নবায়ন করা হবে, সেদিন থেকেই মেয়াদ গণনা করা হবে। তবে মেয়াদ অনুযায়ী সনদের জন্য তাঁদের ফি (মাশুল) দিতে হবে। মেয়াদ অনুযায়ী মাশুলের হার কত, তা আর উল্লেখ করেনি বাণিজ্য মন্ত্রণালয়।

সিসিআইঅ্যান্ডই গত আগস্টে আইআরসি ও ইআরসি সনদের মাশুলের পরিমাণ বাড়িয়েছে। ৫০ লাখ টাকার পণ্য আমদানির ক্ষেত্রে নিবন্ধন মাশুল ১৮ হাজার থেকে বাড়িয়ে ২৪ হাজার টাকা, ১ কোটি টাকা পর্যন্ত আমদানি সীমার ক্ষেত্রে ৩০ হাজার থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা ও ৫ কোটি টাকার পণ্য আমদানি সীমার ক্ষেত্রে নিবন্ধন মাশুল ৪৫ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া রপ্তানির ক্ষেত্রে নিবন্ধন মাশুল ৭ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা, ইন্ডেটিং সেবার ক্ষেত্রে ৪০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা ও বহুজাতিক কোম্পানির ইআরসির ক্ষেত্রে ৭ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।