পরীমণির তালাকনামা নিয়ে মুখ খুললেন রাজ - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পরীমণির তালাকনামা নিয়ে মুখ খুললেন রাজ

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ২০, ২০২৩ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

পরীমণি ও অভিনেতা শরীফুল রাজের সংসারে বিচ্ছেদের গুঞ্জন শেষে এবার জানা গেছে, তাদের আসলেই বিচ্ছেদ হতে যাচ্ছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, ১৭ সেপ্টেম্বর রাতে ডিভোর্স পেপারে সই করেছেন পরীমণি। এ নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় নানান ধরেনের আলোচনা-সমালোচনা হচ্ছে।

১৮ সেপ্টেম্বর পরীমণি রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন। এ বিষয়ে আজ (২০ সেপ্টেম্বর) শরীফুল রাজ গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

এ প্রসঙ্গে রাজ জানান, এ বিষয়ে কিছুই জানতেন না তিনি। এ বিষয়ে শরীফুল রাজ গণমাধ্যমকে আরও বলেন, ‘তাই নাকি? আপনার কাছেই প্রথম শুনলাম।’ এ অভিনেতা আরও বলেন, ‘ভাই আমি মাত্র ঘুম থেকে উঠেছি। এ ব্যাপারে কিছুই জানি না।’

রাজের সঙ্গে ডিভোর্সের কারণ হিসেবে তালাকনামায়- মনের অমিল হওয়া, বনিবনা না হওয়া, খোঁজ-খবর না নেয়া, মানসিক অশান্তির কথা উল্লেখ্য করেন পরীমণি।