পদত্যাগ করলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পদত্যাগ করলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ২০, ২০২৪ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মাহমুদ হোসেন পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার (২০ আগষ্ট) বেলা সাড়ে ১২টায় শিক্ষার্থীদের সামনে পদত্যাগের ঘোষণা দেন তিনি। উপাচার্য নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

পদত্যাগের ঘোষণা দেওয়ার পূর্বে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সবকিছু মিলিয়ে আমার পক্ষে আর থাকা সম্ভব না। গতকাল থেকে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন জায়গায় যে লেখালেখি শুরু হয়েছে, আমার সম্মানহানি হচ্ছে, আমি সম্মানহানি আর নিতে পারছি না। সবকিছুর আগে আমার সম্মান, আমাকে শান্তিতে থাকতে দাও। আমি চাই না তোমরা আর কোন ধরনের কিছু করো। তোমরা সবাই ক্লাসে ফিরে যাও।

বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলোজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মাহমুদ হোসেন ২০২১ সালের ২৫ মে ভিসি হিসেবে যোগদান করেন।