নির্বাচন ঘিরে নতুন কর্মসূচি দিলো বিএনপি - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন ঘিরে নতুন কর্মসূচি দিলো বিএনপি

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ৪, ২০২৪ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করতে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সে অনুযায়ী আগামীকাল শুক্রবার (০৫ জানুয়ারি) সারাদেশে মিছিল ও গণসংযোগ করবে দলটি।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন।

রিজভী জনগণের উদ্দেশে বলেন, আমরা আগামী ৭ জানুয়ারি প্রহসনের সংসদ নির্বাচন বর্জন করতে দেশবাসী ও সম্মানিত ভোটারদের প্রতি আহ্বান জানাই।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, একতরফা নির্বাচনে সরকার নিজেরা নিজেরা পরিকল্পিতভাবে সহিংসতা ঘটিয়ে বিএনপি ও বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর দোষ চাপাচ্ছে।

তিনি আরও বলেন, গণতন্ত্র মঞ্চ ও গণঅধিকার পরিষদের কর্মসূচিতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা করেছে। আমি এসব ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।