নারী কীসে আটকায়— উত্তর দিলেন পরীমণি - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নারী কীসে আটকায়— উত্তর দিলেন পরীমণি

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ১৪, ২০২৩ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগরির বিচ্ছেদ দিয়ে সম্ভবত বাংলাদেশের নেটিজেনরা বেশি মাথা ঘামাচ্ছেন! সমাজমাধ্যমের পাতায় দিচ্ছেন নানারকম পোস্ট। সেসবের মধ্যে একটি লেখা ছড়িয়ে পড়েছে সবখানে।

ভাইরাল হওয়া সেই পোস্টটি হলো— ‘জাস্টিন ট্রুডোর ক্ষমতায়, বিল গেটসের টাকায়, ফুটবলার হাকিমির জনপ্রিয়তায়, হুমায়ূন ফরিদীর ভালোবাসায়, তাহসানের কণ্ঠে কিংবা হৃতিক রোশনের স্মার্টনেসে— কোনো কিছুই নারীকে আটকাতে পারেনি। বলতে পারবেন নারী আসলে কীসে আটকায়?’

ট্রেন্ডিংয়ে থাকা এই প্রশ্নের উত্তর দিয়েছেন পরীমণি। রোববার (১৩ আগস্ট) রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলে রাজ্যের সঙ্গে একটি ছবি পোস্ট করে এ নায়িকা লেখেন, ‘নারী, পুরুষ কিংবা মানুষ, কিসে এত আটকে রাখার দায়? জীবন শুধু মায়ায় আটকায়।’

এদিকে প্রায় মাস তিনেক ধরে পরীমনির দাম্পত্য জীবনও চলছে বেশ জটিলতায়। গত ২০ মে তাকে রেখে নিজের সব জিনিস নিয়ে বাসা থেকে বেরিয়ে যান তার স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ। এর পর ২৯ মে রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকে দুজনের সম্পর্ক আরও খারাপ হয়। এর পর থেকে দুজন আলাদা থাকছেন।

মাত্র সাত দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন রাজ ও পরীমনি। এর পর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।