দেশ ও জাতিকে বাঁচাতে সর্বোচ্চ ত্যাগ ও কুরবানির নজরানা পেশ করতে হবে : গোলাম পরওয়ার - জনবার্তা
ঢাকা, , |

দেশ ও জাতিকে বাঁচাতে সর্বোচ্চ ত্যাগ ও কুরবানির নজরানা পেশ করতে হবে : গোলাম পরওয়ার

জনবার্তা প্রতিবেদন
মার্চ ৯, ২০২৪ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ইসলামী আন্দোলনের ওপর জুলুম-নির্যাতন ইতিহাসের ধারাবাহিকতা। সে ধারাবাহিকতায় আমাদের দেশেও চলছে নির্মম জুলুম-নির্যাতন। এমতাবস্থায় সরকারের জুলুম-নির্যাতন থেকে দেশ ও জাতিকে বাঁচাতে সর্বোচ্চ ত্যাগ ও কুরবানির নজরানা পেশ করতে হবে। পরকালে মুক্তির জন্য দুনিয়ায় সদকায়ে জারিয়া হিসেবে সম্পদের একটি অংশ অসিয়ত করে যাওয়া দরকার। তাহলেই আমাদের স্বপ্নের সমাজ প্রতিষ্ঠা করা সহজতর হয়ে যাবে। তিনি দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে সকলকে নতুন করে শপথ গ্রহণের আহŸান জানান। তিনি সরকারকে ষড়যন্ত্রের রাজনীতি পরিহার করে অবিলম্বে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানসহ সকল নেতৃবৃন্দের মুক্তির জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

গতকাল জুময়াবার সকালে মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক রুকন (পুরুষ-মহিলা) সম্মলেনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। মহানগর সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাতক্ষীরা জেলা আমীর মুহাদ্দিস রবিউল বাশার, মহানগর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি এড. মুহাম্মদ শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম। সঙ্গীত পরিবেশন করেন মোঃ আব্দুল­াহ আল কাফি, মোঃ হেফজুর রহমান প্রমুখ।