ঢাবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে যারা - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে যারা

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ২, ২০২৪ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) দুপুরে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম তার ফেসবুক পেজে ১৪ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের একটি তালিকা দিয়েছেন।

কমিটিতে সাদেক কায়েমকে সভাপতি, এস এম ফরহাদকে সাধারণ সম্পাদক, মহিউদ্দিন খানকে সাংগঠনিক সম্পাদক এবং হোসাইন আহমাদ জুবায়েরকে প্রচার ও মিডিয়া সম্পাদক করার কথা জানানো হয়েছে।

এছাড়া মো. মাজহারুল ইসলামকে ছাত্র আন্দোলন ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক, ইমরান হোসাইনকে অফিস সম্পাদক, আলাউদ্দিন আবিদকে বায়তুল মাল সম্পাদক, হামিদুর রশিদ জামিলকে দাওয়াহ ও ছাত্রকল্যাণ সম্পাদক, নুরুল ইসলাম নূরকে সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক, মো. ইকবাল হায়দারকে বিজ্ঞান ও ক্রীড়া সম্পাদক, মো. আনিছ মাহমুদ ছাকিব শিক্ষা ও গবেষণা সম্পাদক, রিয়াজুল মিয়াকে আইন ও মানবাধিকার সম্পাদক, হাসান মোহাম্মদ ইয়াসিরকে ব্যবসায় শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আব্দুল্লাহ আল আমিনকে স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক করার কথা জানানো হয়েছে।