ঢাকার এমপির অফিস সহায়কের লাশ মিলল জলাশয়ে - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার এমপির অফিস সহায়কের লাশ মিলল জলাশয়ে

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ১১, ২০২৩ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহর অফিস সহায়কের লাশ একটি জলাশয় থেকে উদ্ধার করেছে পুলিশ। তার নাম শাকিল (২১)। বাবার নাম শাহাবুদ্দিন।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রুপনগর থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম।

পুলিশ কর্মকর্তা ঢাকা মেইলকে বলেন, শাকিল এমপির অফিস সহায়ক। তিনি ও তার বন্ধুরা মঙ্গলবার রাতে মিরপুরের বেড়িবাঁধের বিশ্বখামারে বনভোজন করতে গিয়েছিলেন। রাতে পুকুরে গোসলের সময় শাকিল পানিতে ডুবে যান। পরে সেখান থেকে পুলিশের সহায়তার জন্য কল করা হয়। এরপর পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।

ওসি জানান, ময়নাতদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি।