ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪০৮ নতুন রোগী - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪০৮ নতুন রোগী

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ৭, ২০২৫ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও ৪০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী (২২)। পুরুষদের মধ্যে একজনের বয়স ৫৩ ও অপরজনের বয়স ১৮।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৯৪ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৭৩ জন, ঢাকা বিভাগে ৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ৫৮ জন, রাজশাহী বিভাগে ৫২ জন, খুলনা বিভাগে ৩৭ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ জন, রংপুর বিভাগে ৭ জন ও সিলেট বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে ৯৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫৫ জন পুরুষ ও ৪০ জন নারী। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৩ হাজার ২২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু জুলাই মাসেই ১০ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।