ঝড়ের শঙ্কা, উপকূলে সতর্কতা জারি - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঝড়ের শঙ্কা, উপকূলে সতর্কতা জারি

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ২৩, ২০২৫ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা থেকে এসব অঞ্চলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর।

আজ শনিবার (২৩ আগস্ট) আবহাওয়ার সতর্কবার্তায় অধিদফতর এ তথ্য জানায়।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

তিনি আরও জানান, ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

এদিকে আবহাওয়া অধিদফতর অন্য এক পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েকদিন সারাদেশে কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।