জিআই পণ্যের তালিকা প্রস্তুত করে জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জিআই পণ্যের তালিকা প্রস্তুত করে জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

জাতীয়-আন্তর্জাতিক ভৌগোলিক নির্দেশকের (জিআই পণ্য) তালিকা আগামী ১৯ মার্চের মধ্যে প্রতিবেদন আকারে জমা দেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি খুরশীদ আলম সরকার ও সরদার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীর দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, কৃষি সচিব, সংস্কৃতি সচিবসহ সংশ্লিষ্টদের আগামী ১৯ মার্চের মধ্যে এ তালিকা করার নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে জিআই পণ্যের তালিকা তৈরি ও সংরক্ষণের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত।

রিটকারী আইনজীবী সারওয়াত সিরাজ শুক্লা বলেন, টাঙ্গাইলের তাঁতের শাড়ি ও সুন্দবনের মধুসহ যেসব বাংলাদেশি জিআই পণ্য ভারত নিবন্ধন করেছে, তার বিরুদ্ধে ৪ এপ্রিল পর্যন্ত আপিলের সুযোগ আছে।

২০১৬ সালে জামদানি শাড়িকে বাংলাদেশে প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয়া হয়। এরপর স্বীকৃতি পায় আরও ২০টি পণ্য। সম্প্রতি অনুমোদিত হয় টাঙ্গাইল শাড়ি, নরসিংদীর অমৃতসাগর কলা ও গোপালগঞ্জের রসগোল্লা। ১২ ফেব্রুয়ারি নতুন ৪টি জিআই পণ্যের জার্নাল প্রকাশিত হওয়ায় মোট অনুমোদিত জিআই পণ্যের সংখ্যা এখন ২৮টি।