জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৯ ও ২০ নভেম্বরের সব পরীক্ষা স্থগিত - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৯ ও ২০ নভেম্বরের সব পরীক্ষা স্থগিত

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১৮, ২০২৩ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামীকাল রোববার (১৯ নভেম্বর) এবং সোমবার (২০ নভেম্বর) অনুষ্ঠিতব্য সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, স্থগিত এসব পরীক্ষার সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সবাইকে পরবর্তীতে অবহিত করা হবে। এছাড়া এসব পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।