গণতান্ত্রিক আন্দোলনে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া হবে : গয়েশ্বর - জনবার্তা
ঢাকা, , |

গণতান্ত্রিক আন্দোলনে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া হবে : গয়েশ্বর

জনবার্তা প্রতিনিধি
জানুয়ারি ১৯, ২০২৩ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘চলমান গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়েই জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া হবে।’

আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ঢাকা জেলা বিএনপির দক্ষিণ কেরাণীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী’ উপলক্ষে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরাণীগঞ্জ উপজেলা সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে ও মোজাদ্দেদ আলী বাবুর পরিচালনায় এই অনুষ্ঠান হয়।