খুলনা জেলা ও মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনা জেলা ও মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ১৯, ২০২৪ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক খুলনা জেলা ও খুলনা মহানগর শাখা যুবদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক, খুলনা জেলা ও খুলনা মহানগর শাখা যুবদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। তবে খুব শিগগিরই ওই ইউনিট দুটির নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানায় কেন্দ্রীয় নির্বাহী কমিটি।