খুলনা জেলা আইনজীবী সমিতির কমিটি বিলুপ্ত - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনা জেলা আইনজীবী সমিতির কমিটি বিলুপ্ত

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ৭, ২০২৪ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

খুলনা জেলা আইনজীবী সমিতির কমিটি বিলুপ্ত করে ৫ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) সমিতির ১নং হলরুমে সর্বদলীয় আইনজীবী ঐক্যপরিষদ ও সমিতির সকল সাধারণ আইনজীবীদের সমন্বয়ে এক তলবি সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

সমিতির সাবেক সভাপতি আব্দুল্লাহ হোসেন বাচ্চু সভাপতিত্বে ও অ্যাডভোকেট তৌহিদুর রহমান তুষারের পরিচালনায় অনুষ্ঠিত তলবি সভায় সর্বসম্মতিক্রমে বর্তমান স্বেচ্ছাচারী, দুর্নীতিপরায়ণ ও অনির্বাচিত কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে ৫ সদস্যের এডহক কমিটি ঘোষণা করা হয়।

কমিটির আহ্বায়ক করা হয়েছে সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু, সদস্য সচিব হয়েছেন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল হাসান রুবা, সদস্য তিনজন হলেন, সাবেক সভাপতি অ্যাডভোকেট মাসুদ হোসেন রনি, সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট আওসাফুর রহমান ও সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট হালিমা আক্তার খানম।