খুলনায় ২ নারীর শরীরে করোনা শনাক্ত - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ২ নারীর শরীরে করোনা শনাক্ত

জনবার্তা প্রতিবেদন
জুন ১৭, ২০২৫ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

দেশে দ্বিতীয় দফায় করোনার প্রাদুর্ভাবের মধ্যে খুলনায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ জুন) খুলনায় দুইজন রোগীর করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে এক নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। আরেকজনকে বাড়িতে চিকিৎসার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এবং করোনা ও ডেঙ্গুর ফোকালপার্সন ডাক্তার খান আহম্মেদ ইসতিয়াক বলেন, ২০২৩ সালের পর খুলনায় তেমন করোনা প্রভাব ছিল না। এরপর এবার প্রথম খুলনায় ২ জন রোগীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে।

মঙ্গলবার সদর হাসপাতালে করোনা শনাক্ত হওয়া সুমাইয়া আক্তার নামের এক নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন। আর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তানিয়া নামে এক নারীর করোনা শনাক্ত হয়েছে। তাকে বাড়িতে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি এখন পর্যন্ত ভালো আছেন।