খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির ৩ দিনের কর্মসূচি - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির ৩ দিনের কর্মসূচি

জনবার্তা প্রতিবেদন
জুন ২৬, ২০২৪ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে তিন দিনের সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আজ বুধবার (২৬ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে আগামী ২৯ জুন বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে, ১লা জুলাই সারাদেশের মহানগরগুলোতে এবং ৩ জুলাই জেলা সদরগুলোতে সমাবেশ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া মুক্তির আন্দোলন আরো বেগবান করা হবে। এই আন্দোলনকে আমরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই।