একেবারে শেষ মুহুর্তে এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দল ঘোষণার আগ মুহুর্ত পর্যন্ত ১৭ সদস্য বিশিষ্ট স্কোয়াডে সবাই ধারণা করেছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ থাকবেন। তবে শনিবার বিসিবির দল ঘোষণার সময়ে মাহমুদউল্লাহর নামটা আর উচ্চারণ হয়নি। তাকে বাদ দিয়েই ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। মাহমুদউল্লাহকে না নেওয়ার ইস্যুতে দেশের ক্রিকেটাঙ্গনের একাংশ নাখোশ। সেই দলে যুক্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য ছাড়েন রিয়াদের স্ত্রী থেকে মুশফিকের স্ত্রীও। এতেই বিব্রত প্রকাশ করে বিসিবি
বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন ক্রিকেটারদের স্ত্রীরা এটা বাংলাদেশ ক্রিকেটে নতুন নয়। এর আগেও বেশ কয়েক বার এমন বিব্রত হতে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিবিসি)। তবে এবার ক্রিকেটারদের স্ত্রীদের এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের সতর্ক করার পক্ষে বিসিবি।
জানা যায়, বিসিবি, জাতীয় দল, জাতীয় নির্বাচক প্যানেল বা খেলোয়াড়দের সুনাম ক্ষুণ্ন করে বা বিরুদ্ধে যায় প্রকাশ্যে এমন কোনো মন্তব্য করা, সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিতে পারবেন না চুক্তিতে থাকা ক্রিকেটার এবং তাদের পরিবারের সদস্যরা।
ক্রিকেটাররা চুক্তির শর্ত মানলেও মানছেন না তাদের স্ত্রীরা। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারকা ক্রিকেটারদের পত্নীরা প্রতিবাদী হচ্ছেন ফেসবুকে। সম্প্রতি মুশফিকের স্ত্রী মন্ডি ও রিয়াদের স্ত্রী মিষ্টি এই প্রথম বিসিবিকে ইঙ্গিত করে স্ট্যাটাস দেননি। বোর্ড বা নির্বাচকদের কোনো সিদ্ধান্ত নাখোশ হয়ে আগেও স্ট্যাটাস দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন তারা।
এ ব্যাপারে বিসিবির একজন পরিচালক নাম গোপন রাখার শর্তে জানান, ‘যেহেতু চুক্তিতে একটি শর্ত রয়েছে এবং খেলোয়াড়রা তা জানেন। মৌখিকভাবে হলেও এ ব্যাপারে ক্রিকেটারদের সতর্ক করা হবে। বিষয়টি শৃঙ্খলা বিভাগ দেখবে।’
