কোরআনের শাসনই সোনার বাংলা কায়েমের গ্যারান্টি দিতে পারে : জামায়াত আমির - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কোরআনের শাসনই সোনার বাংলা কায়েমের গ্যারান্টি দিতে পারে : জামায়াত আমির

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দুর্নীতি-দুঃশাসন করে কেউ টিকে থাকতে পারে না। অতীতে সোনার বাংলা কায়েম করেতে গিয়ে একটি দল শোষণ করেছে। এমন রাজনীতি করা উচিৎ নয়। জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। ইসলামী কোনও দল থেকে কেউ চাঁদাবাজি, দখলবাজি ও জলুমবাজির সঙ্গে যুক্ত হয় না। কারণ তারা আল্লাহকে ভয় করে।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে লক্ষ্মীপুর জেলা জামায়াতের আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী ও সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ সভা সঞ্চালনা করেন।

অস্ত্রের মুখে তুলে নিয়ে নারী গার্মেন্ট কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণঅস্ত্রের মুখে তুলে নিয়ে নারী গার্মেন্ট কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ
জামায়াতে ইসলামীর আমির বলেন, ৫৪ বছরে এ বাংলাদেশের অনেক কিছু বদলে গিয়েছে। দফায় দফায় রক্তের বন্যা বয়ে গিয়েছে। এই ৫৪ বছরে অনেক জনের শাসন আমরা দেখেছি। অনেক আদর্শের কথা আপনারা শুনেছেন। কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের ইসলামের আদর্শের শাসন এখনও দেখার সুযোগ হয়নি। অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে, শ্মশান বাংলা কায়েম করা হয়েছে। কোরআনই একমাত্র সোনার বাংলা কায়েমের গ্যারান্টি দিতে পারে। আর কেউই দিতে পারবে না। বাংলার জমিনে তার পরীক্ষা-নিরীক্ষা শেষ। এবার হবে কোরআনের বাংলাদেশ।

তিনি আরও বলেন, আমাদের নতুন প্রজন্মের তরুণরা দেখিয়ে দিয়েছে কিভাবে রক্ত দিতে হয়। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। যাদের রক্তের বিনিময়ে আজ একটি স্বাধীন দেশে কথা বলতে পারছি তাদের স্যালুট জানাই। এটি ধরে রাখতে হবে। যতদিন ক্ষমতায় থাকে, ততদিন তারা রাজা। আর যখন ক্ষমতায় হারায়, তখন গর্তের ইঁদুর। এখন কি তারা রাজা হালতে আছেন বলে নেতাকর্মীদের কাছে প্রশ্ন রাখেন জামায়াতের আমির।

ডা. শফিকুর রহমান বলেন, রাজনীতি করতে গিয়ে দেশ ছেড়ে পালাতে হয় এমন রাজনীতিকে ঘৃণা করি। যারা জুলাই-আগস্টে বুক পতে দিয়েছে তাদের স্মরণ করে তিনি বলেন, বুকের ভেতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। যে যুবকরা বুক পেতে দিয়ে দেশ স্বাধীন করছে। বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে দেখতে চাই। তাদের হাতে আগামীর বাংলাদেশ তুলে দিতে হবে। স্বাধীনতার ৫৩ বছরে দেশের মানুষ মুক্তি পায়নি। আল্লাহর আইন বাস্তবায়নের মাধ্যমে এই দেশের মানুষ মুক্তি পেতে চাই। আরা জামায়াত ইসলামী মানুষের মুক্তির জন্যেই সেই কাজটি করছে বলে জানান তিনি।

দীর্ঘ ২৮ বছর পর লক্ষ্মীপুরে খোলা মাঠে এই প্রথম বিশাল গণজামায়েত অনুষ্ঠিত হয়। সকাল থেকে সভাস্থলে মিছিলে মিছিলে আসতে থাকেন জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা। সভা শুরুর আগে সামাদ মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। পরে শহরের বিভিন্ন অলিতে-গলিতে সমাবেশে আশা নেতাকর্মীরা বড় পর্দায় সমাবেশ উপভোগ করতে দেখা যায়। সমাবেশ প্রায় লক্ষাধিক লোকের সমাগম ঘটছে বলে জানান জামায়াতের নেতারা। তবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের প্রধান সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এতে জনগণের দুর্ভোগ বাড়ে।