কারামুক্ত বিএনপি নেতা এ্যানি - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কারামুক্ত বিএনপি নেতা এ্যানি

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সম্প্রতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে একাধিক মামলায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়। সকল মামলায় জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে তা যাচাই-বাছাই করে বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।