এশিয়া কাপ : লঙ্কা বধের মিশনে ব্যাটিংয়ে বাংলাদেশ - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এশিয়া কাপ : লঙ্কা বধের মিশনে ব্যাটিংয়ে বাংলাদেশ

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ৩১, ২০২৩ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

সব নাটকীয়তার অবসান ঘটিয়ে গতকাল থেকে শুরু হয়েছে এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল নেপাল এবং পাকিস্তান। আর আজ দ্বিতীয় ম্যাচেই হাইব্রিড মডেলে হওয়া এবারের আসরের সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

কোমরের ইনজুরির কারণে এবারের এশিয়া কাপে নেই দেশসেরা ওপেনার তামিম ইকবাল চোটের কারণে ছিটকে গেছেন পেসার ইবাদত হোসেনও। সেই সঙ্গে শেষ মুহুর্তে না যোগ হয়েছে লিটন দাসের নামও। তামিম না থাকায় ওপেনিং পজিশনে কে খেলবেন তা নিয়েই আগে থেকেই ছিল আলোচনা। আর গতকাল ম্যাচের মাত্র একদিন আগে জানা যায়, জ্বরের কারণে দলের সঙ্গে শ্রীলঙ্কা যেতে না পারা লিটন খেলতে পারবেন না এবারের আসরের কোনো ম্যাচই।

আজকের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তিন স্পিনার এবং তিন পেসার নিয়ে খেলার কথা জানিয়েছেন টাইগার অধিনায়ক।

এদিকে লিটন না থাকায় শেষ মুহুর্তে তার বদলে দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। আবার এশিয়া কাপের জন্য ঘোষীত ১৭ সদস্যের স্কোয়াডে প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেয়েছেন তানজীদ তামীম।

এদিকে এবারের আসরে শ্রীলঙ্কা দলেও নেই একাধিক তারকা ক্রিকেটার। চোটের কারণে এবারের আসরে থাকছেন না ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমান্থা চামিরা, লাহিরু কুমারা, দিলশান মাদুশানকা।

এদিকে বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ সৃষ্টি হয়েছে দারুণ এক দ্বৈরথে। নিদাহাস ট্রফির সেম ফাইনালে লঙ্কানদের হারানোর পর থেকেই শুরু হয়েছে দুর্দান্ত এ প্রতিদ্বন্দ্বীতা। এদিকে গতকাল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে দুই দলেরই অধিনায়ম জানিয়েছেন, এমন কোনো দ্বৈরথ তাদের মাঝে নেই। সাকিব আল হাসান তো বলেছেন, এই শব্দটিই তার পছন্দ নয়। অন্যদিকে লঙ্কান অধিনায়ক দাশুন শানাকা জানিয়েছেন, এসব কিছুই বাইরের বিষয়।

বাংলাদেশ একাদশ
তানজীদ তামিম, নাইম শেখ ,নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, ও মোস্তাফিজুর রহমান, শরীফুল হাসান।