এলসি সমস্যার সমাধান এক মাসের মধ্যে : পরিকল্পনামন্ত্রী - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এলসি সমস্যার সমাধান এক মাসের মধ্যে : পরিকল্পনামন্ত্রী

জনবার্তা প্রতিবেদক
নভেম্বর ২৪, ২০২২ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, বাণিজ্যিক আমদানির ঋণপত্র (এলসি) খোলা নিয়ে বিরাজমান সমস্যাগুলো আগামী এক মাসের মধ্য সমাধান হয়ে যাবে। এখনই সংকট কিছুটা নরমাল হয়ে এসেছে। ডিসেম্বরের মধ্যেই সমস্যার সমাধান হবে।

মন্ত্রী বলেন, ‘যেসব দেশ উন্নয়ন করেছে, তাদের সামাজিক শান্তি ঠিক ছিল। আমরাও ব্যবসায়ীদের এতোদিন নিরবচ্ছিন্ন কাজ করতে দিয়েছি। কিন্তু এখন রাজনীতির নামে অরাজকতা করে সে শান্তি নষ্ট করার অপচেষ্টা চলছে। সবাই মিলে সেই অপচেষ্টা রুখতে হবে।