একটি বা তিনটি দল না চাইলে পিআর নির্বাচন আটকানো ইনজাস্টিস হবে : জামায়াত - জনবার্তা
ঢাকা, , |

একটি বা তিনটি দল না চাইলে পিআর নির্বাচন আটকানো ইনজাস্টিস হবে : জামায়াত

জনবার্তা প্রতিবেদন
জুলাই ১৫, ২০২৫ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

কোনো একটি দল বা তিনটি দল না চাইলে পিআর পদ্ধতিতে নির্বাচন (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি) আটকে যাওয়াটা ইনজাস্টিস বা বৈষম্য হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

তিনি বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে মেজরিটি দল পক্ষেই আছে। কোনো এক জায়গায় একটা সলিউশন বের করতে হবে।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার বিরতিতে তিনি এসব কথা বলেন।