এই ষড়যন্ত্রকারীরা রাষ্ট্র মেরামত করবে? - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এই ষড়যন্ত্রকারীরা রাষ্ট্র মেরামত করবে?

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ৩১, ২০২২ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির রূপকল্পের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারা বলে রাষ্ট্র মেরামত করবে, বিএনপি এই রাষ্ট্রকে ধ্বংস করেছে। এ রাষ্ট্রের গণতন্ত্রকে হত্যা করেছে তারা। এই রাষ্ট্রের স্বাধীনতার আদর্শকে ধ্বংস করেছে। রাষ্ট্রের অর্থ পাচার করেছে বিএনপি। এই ষড়যন্ত্রকারীরা রাষ্ট্র মেরামত করবে? এরা নষ্ট রাজনীতি করে। যারা নষ্ট রাজনীতি করে তারা রাষ্ট্র মেরামত করতে পারে না।

শনিবার সকালে তিনি ফেনীতে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমরা সব সময় লড়াই করে আসছি। প্রতিনিয়ত, প্রতিক্ষণ আমরা লড়াই করছি। এদের মূল উপড়ে ফেলতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি হাফেজ আহম্মদ, সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন হাজারী এমপি, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, জেলা প্রশাসক আবু সেলিম আল মাহমুদ, পুলিশ সুপার জাকির হোসেন, উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, জেলা আওয়ামী লীগ নেতা মজিবুল হক রিপন, জাফর উদ্দিন  প্রমুখ।