আর বিয়ে করতে চাই না: শ্রাবন্তী - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আর বিয়ে করতে চাই না: শ্রাবন্তী

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ১৩, ২০২৩ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় বলেছেন, এখনও বিয়ে বিচ্ছেদের মামলা চলছে। বন্ধু-বান্ধব আছে। আর প্রেমে পড়তে বা বিয়ে করতে চাই না। কাজই আমার প্রেম। রবিবার (১৩ আগস্ট) জন্মদিন উপলক্ষে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

রূপালী পর্দায় প্রায় ২৫ বছর হয়ে গেল শ্রাবন্তীর। কিন্তু এখনও তার কাজের চেয়েও বেশি আলোচনা হয় ব্যক্তিগত জীবন নিয়ে। তবুও তিনি দমে যাওয়ার পাত্রী নন। চুপচাপ নিজের কাজ করে যাচ্ছেন। তবে কিছু আফসোসও রয়েছে তার।

তিনি বলেন, অভিনেত্রী হিসেবে আমার যাত্রাটা সহজ ছিল না। মা-বাবার অবদান রয়েছে। অনেক বয়স হওয়ার পরেও বাবা সঙ্গে যেতেন। ভূতের ভয় পেতাম। ওরা শিফটিং ডিউটি করতেন। দিদির আত্মত্যাগ রয়েছে। আর যার কথা না বললেই নয়, সে হলো আমার ছেলে। ছোট্ট বাচ্চাকে রেখে শুটিংয়ে যেতে হয়েছে।

জন্মদিন নিয়ে শ্রাবন্তী বলেন, বয়স নিয়ে আমার কোনও ছুঁতমার্গ নেই। এটা শুধুই একটা সংখ্যা। আমার বয়স সবাই জানে। আমি লুকিয়ে রাখায় বিশ্বাসী নই। আমি কবে মা হয়েছি, কবে কাজ শুরু করেছি সবকিছুই সবার চোখের সামনে। আমি কত ভালো নিজেকে মানিয়ে নিতে পেরেছি, সেটা গুরুত্বপূর্ণ।

আর শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন মানুষের বাড়তি কৌতূহল? অকপটে জানালেন, এর মানে আমি সবার চেয়ে আলাদা। আমার মধ্যে নিশ্চয়ই কিছু আছে, তাই আলোচনা হয়। আমি যদি সাধারণ মেয়ের মতো অফিস করতাম, সংসার করতাম, তা হলে আলোচনা হত না। যদিও আমি ফেসবুকে এসব দেখে হাসাহাসি করি।