আবু সাইদ হত্যায় অভিযুক্ত বেরোবির ৭১ শিক্ষার্থী বহিষ্কার - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আবু সাইদ হত্যায় অভিযুক্ত বেরোবির ৭১ শিক্ষার্থী বহিষ্কার

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ৫, ২০২৫ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডে অভিযুক্ত ৭১ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

আজ রোববার (৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে বিষয়টি সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।

উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী জানান, দুই সেমিস্টারের জন্য ৩৩ জন শিক্ষার্থী এবং এক সেমিস্টারের জন্য ২৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি সাবেক ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি আরও বলেন, ছাত্র সংসদ নির্বাচনের আগে কোনো ধরনের শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীর নির্বাচন হবে না।